স্বাস্থ্য

চিকুনগুনিয়া প্রতিরোধে সিটি করপোরেশনকে দুষলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকুনগুনিয়া প্রতিরোধে সিটি করপোরেশনকে দুষলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চিকুনগুনিয়া প্রতিরোধে সিটি করপোরেশনকে দুষলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মশা তাড়াতে সিটি করপোরেশনের ঘাটতির কারণে চিকুনগুনিয়া ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক।

তিনি বলেন, শুধু রাজধানীতেই চিকুনগুনিয়া ভাইরাস বেশি ছড়িয়েছে। তবে বর্তমানে এর প্রাদুর্ভাব কমে এসেছে।

মশা তাড়ানোর দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয় উল্লেখ করে তিনি বলেন, এ কাজে সিটি করপোরেশনের ঘাটতি রয়েছে।

সোমবার সচিবালয়ে বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

গত দুই মাসে এডিস মশার কামড় থেকে ছড়ানো ভাইরাস চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এই ভাইরাস বৃদ্ধির কারণ হিসেবে সিটি করপোরেশনকেই দায়ী করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।

মশা তাড়াতে সিটি করপোরেশনের ঘাটতির কথা উল্লেখ করে এর প্রাদুর্ভাব বাড়লেও এ ভাইরাস মহামারি আকার ধারন করেনি বলে জানান তিনি।

বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জনসংখ্যা দিবসকে সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতি বছরই জনসংখ্যা যেমন বাড়ছে, অন্যদিকে বাড়ছে বেকারত্বের সংখ্যা। আর এই বিশাল সংখ্যক বেকারদের কর্মসংস্থান, স্বাস্থ্যসহ চাহিদা পূরণ করতে সরকারকে বেগ পেতে হচ্ছে। তাই সরকার বাল্যবিয়ে বন্ধের পাশাপাশি, জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিচ্ছে।

বিশ্বের অন্যান্য দেশের মত এবারও ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করবে বাংলাদেশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ