চিকুনগুনিয়ার বাহক এডিস মশা নিধনে জনগণকে সম্পৃক্তি করার পাশাপাশি প্রতিদিন দুইবার করে ঔষুধ ছিটানো হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী খান মোহাম্মাদ বিল্লাল।
তিনি আরো জানিয়েছেন, মশার প্রকোপ কমাতে ওষুধ দেয়া ও বিভিন্ন কার্যক্রম মনিটরিং করতে কাউন্সিলরদের মনিটরিং করতে বলা হয়েছে।
সিটি করপোরেশনের উদ্যোগহীনতায় গত দুই-তিন মাস ধরেই রাজধানীতে চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে। এ নিয়ে নগরবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
শেষ পর্যন্ত দেশের প্রত্যেকটি সরকারি হাসপাতালে হেল্প ডেস্ক খোলার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
সমালোচনার মুখে পড়ে তৎপর হয়েছে ২ সিটি করপোরেশনও।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এ কর্মকর্তা জানিয়েছেন, তারা এডিস মশার প্রাদুর্ভাব কমাতে সকাল-বিকেল দুই বেলাই ওষুধ ছড়ানো হচ্ছে। এতে সম্পৃক্ত করা হয়েছে স্থানীয় কাউন্সিলরদের।
তিনি আরো বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে এডিস মশা নিধন সম্ভব নয় এজন্য জনগণকেও এগিয়ে আসতে হবে।
স্বচ্ছ পানি যেন বাসার ভিতর জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে সবার-তাই জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিরও কাজ চলছে বলে জানান তিনি।