কাউন্সিলরদের দাবি চিকুনগুনিয়া প্রতিরোধে মশার ওষুধ নিয়মিত দেয়া হয় আর এলাকাবাসীর অভিযোগ ওষুধ দেন না তারা।
নিয়মিত ওষুধ স্প্রে করলে রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কমে যেত বলে মনে করেন নগরবাসী।
সিটি করপোরেশনের মশা নিধনের প্রক্রিয়ার সঙ্গে নগরবাসীর নিজেদের সচেতন হওয়ার তাগিদ কাউন্সিলরদের।
আর রোগের বিস্তার প্রতিরোধে বিভিন্ন স্কুল, কলেজে জনসচেতনতার পাইলট প্রকল্প চালু করার কথা জানান, দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী পরিচালক এসএম আনসারুজ্জামান।
সম্প্রতি সময়ে চিকুনগুনিয়া রোগের প্রভাব বিস্তার হয়েছে ঢাকাসহ সারাদেশে, প্রতিরোধেও কাজ করছে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের ২৩, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা যৌথভাবে এডিস মশা নিধনে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় ক্র্যাশ প্রোগ্রামের আয়োজন করে।
সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণও করা হয় এলাকাবাসীর মাঝে।
এলাকাবাসীর অভিযোগ চিকুনগুনিয়া প্রতিরোধে জোরালো কোনো পদক্ষেপ নিচ্ছে না দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।
ওয়ার্ড কাউন্সিলরাও নিয়মিত মশা নিধনে কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ তাদের।
এলাকাবাসীর অভিযোগকে মানতে নারাজ ওয়ার্ড কাউন্সিলররা।
তারা বলেন, নিয়মিতভাবে মশা নিধনে কাজ করে যাচ্ছেন তারা।
চিকুনগুনিয়ার আতঙ্ক না কাটা পর্যন্ত এ ধরণের কর্মকাণ্ড চালিয়ে যাবেন তারা।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান দক্ষিণ সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।