রোগির মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় দ্বিতীয় দিনের বুধবারের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকরা।
এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই বিভাগে চিকিৎসা নিতে আসা রোগিরা।
হাসপাতাল সূত্র জানিয়েছে, হৃদরোগ ও শ্বাসকষ্ট আক্রান্ত কালিদাস নামে এক ব্যক্তির মৃত্যু হলে তার স্বজনেরা কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক আল-আমিনের ওপর চড়াও হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার প্রতিবাদে গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের পালন শুরু করেছেন হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: