স্বাস্থ্য

চিকুনগুনিয়া বিপর্যয়: তদন্ত কমিটি গঠনের আহ্বান পবার

 পবা
পবা

স্বাস্থ্য মন্ত্রণালয় চিকুনগুনিয়া নিয়ে আইইডিসিআরের আগাম সতর্কবার্তা আমলে নিয়ে দুই সিটি করপোরেশনকে যুক্ত করে যথাযথ প্রতিরোধ ব্যবস্থা নিলে বিপুল জনভোগান্তি এড়ানো সম্ভব হতো বলে জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা।

শনিবার সকালে রাজধানীতে তাদের নিজ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ কথা জানান সংগঠনের নেতারা।

পবার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী বলেন, কাদের গাফলতির জন্য চিকুনগুনিয়ার বিপর্যয় ঘটলো বিষয়টি খুঁজে বের করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা উচিত।

তিনি আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় চিকুনগুনিয়া প্রতিরোধে ২ সিটি করপোরেশনকে যুক্ত করে যথাযথ ব্যবস্থা নিলে বিপুল জনভোগান্তি এড়ানো সম্ভব হত।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিয়ারের তিনটি জরিপে দেখা যায় দেশে প্রায় ১৮ লাখ মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে।

এ ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ