চিকুনগুনিয়ার রোগিদের চিকিৎসা সেবার পাশাপাশি এখন থেকে ফিজিও থেরাপিও দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মেয়র সাঈদ খোকন এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে জানান, নগরীতে এখন চিকুনগুনিয়ার প্রকোপ অনেকটাই কম। তার দাবি, দেরিতে হলেও করপোরেশনের যথার্থ পদক্ষেপে এ রোগ থেকে দ্রুত পরিত্রাণ পাওয়া গেছে।
সম্প্রতি হঠাৎ করেই রাজধানীতে ব্যপক আকারে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। অসংখ্য মানুষ আক্রান্ত হন এডিস মশা বাহিত চিকুনগুনিয়ার ভাইরাসে। অসহ্য জ্বর, তীব্র ব্যথা ও চামড়ায় র্যা শ এ রোগের প্রাথমিক লক্ষ্যণ। তীব্র সমালোচনার মুখে রোগটি প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে দক্ষিণ ঢাকা সিটি করপোরেশন।
দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বেশ কিছু অষুধও সরবরাহ করা হয়। বাড়ানো হয় মশা নিধন কর্মসূচিও।
এরই অংশ হিসেবে সোমবার চিকুনগুনিয়া রোগিদের বিনামূল্যে ফিজিও থেরাপী সেবাদান অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন বলেন, শিগগিরই চিকুনগুনিয়ার প্রভাব আরো কমে আসবে। নগরবাসী টেলিফোন করে চাইলে স্বাস্থ্যকর্মীরা বাসায় গিয়ে সেবাও দেবেন।
এ সময় দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন আরো বলেন, সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ায় নাগরিকরা এখন অনেক সচেতন।এ পর্যন্ত বিভিন্ন ধরণের প্রায় এক লাখ ওষুধ ছিটানো হয়েছে।