পুলিশের টিয়ার শেলে দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন ।
মোহাম্মদ নাসিম বলেন, সিদ্দিকুর বর্তমানে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন। ভারতের চিকিৎসকরা চেষ্টা করছেন, তবে চোখ ভালো হবে কি না সেটা নিশ্চিত নয়। শেষ চেষ্টা করা হবে যাতে অন্তত একটা চোখে সে দেখতে পারে।
তিনি আরো বলেন, সিদ্দিকুর দেশে ফিরলেই তাকে চাকরি দেয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর ৭টি কলেজের রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনে নেমে পুলিশের টিয়ার শেলে চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুরের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: