চিকুনগুনিয়া রোগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়, সিটি করপোরেশন এ সংক্রান্ত বিভিন্ন দপ্তর সচেতন হয়েছে আগামী বছর এমন পরিস্থিতি আর হবে না জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আগামীতে আরো সফল ভাবে এডিস মশা নিধনে কাজ করতে পারবে বলে আশা করেন তিনি।
চিকুনগুনিয়া দক্ষিণ সিটি করপোরেশনে মোটেও মহামারি আকার ধারণ করেনি উল্লেখ করেন মেয়র সাঈদ খোকন।
সোমবার চিকুনগুনিয়া ২০১৭ ঢাকা এক্সপেরিয়েন্স- শীর্ষক সেমিনারের আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
চিকুনগুনিয়া নিয়ে সেমিনারে তারা এসব কথা বলেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম বলেন, চিকুনগুনিয়া নিয়ে সরকারের বিভিন্ন দপ্তর বেশ সচেতন হয়েছে। যাতে করে ভবিষ্যতে এডিস মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিতে পারবে তারা।
এসময় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব সম্পূর্ণ রুপে কমে এসেছে। বৃষ্টি এখনো হচ্ছে তাই সিটি করপোরেশনের এডিস মশা নিধন কার্যক্রম চলবে।