স্বাস্থ্য

ঢাকায় আনা হয়েছে তারামন বিবিকে

 হাসপাতালে তারামন বিবি
হাসপাতালে তারামন বিবি

বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় আনা হয়েছে।

শনিবার দুপুরে তারামন বিবির ছেলে আবু তাহের সাংবাদিকদের জানান, তার মাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হবে।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন তারামন বিবি।

শুক্রবার দুপুর ১২টার পর তাকে রংপুরের সিএমএইচে নিয়ে যাওয়া হয় বলে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান।

বীর প্রতীক তারামন বিবির বাড়ি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারিপাড়ার শংকর মাধবপুর গ্রামে।

মুক্তিযুদ্ধের সময় কুড়িগ্রামের শংকর মাধবপুরে ১১ নম্বর সেক্টরে কমান্ডার আবু তাহেরে অধীনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারামন বিবি।

মুক্তিযোদ্ধাদের সহযোগিতা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানি হানাদার বাহিনীর খবর সংগ্রহের পাশাপাশি অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধেও তিনি অংশ নেন।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১৯৭৩ সালে সরকার তারামনকে বীর প্রতীক খেতাব দেয়।

কিন্তু এ মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করা সম্ভব হয় ১৯৯৫ সালে। ওইবছর ১৯ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে তারামন বিবির হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ