স্বাস্থ্য

মুক্তামনির রক্তনালীতে টিউমার, অস্ত্রোপচার শনিবার

মুক্তামনি
মুক্তামনি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাতক্ষীরার মুক্তামনির হাতের রক্তনালীর টিউমার শনিবার অস্ত্রোপচার করা হবে। মুক্তামনির অস্ত্রোপচারের জন্য বার্ন ইউনিটের দুটো অপারেশন থিয়েটার প্রস্তুত করা হয়েছে।

শুদু তাই নয়, অস্ত্রোপচারের পরবর্তী তিন দিন মুক্তিমনিকে দেখার জন্য দল গঠন করা হয়েছে। তার অস্ত্রোপচারে শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নয়, অন্য হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন সার্জনও অংশ নেবেন।

এদিকে, আজ সকালে জ্বরে আক্রান্ত হয়েছে মুক্তিমনি। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, সন্ধ্যা নাগাদ জ্বর ভালো না হলে হয়তো অস্ত্রোপচারের সিদ্ধান্ত পাল্টাতে হতে পারে।

এর আগে গত শনিবার বায়োপসির পর মুক্তামনির আক্রান্ত স্থান দিয়ে বেশ কয়েকবার রক্তক্ষরণ হয়। এরপর ওইদিন দুপুর ও বিকালে তাকে তৃতীয়বারের মতো অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তাকে বার্ন ইউনিটের আইসিইউ- ৫ নম্বর বেডে রাখা হয়েছে।

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর এই শিশুর চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ