জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন পুলিশের টিয়ারশেলের আঘাতে চোখ হারানো তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।
এখানে আরো কিছুদিন তাকে চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তারা বলেন, এখানে আরো বেশ কিছুদিন তার চিকিৎসা চলবে।
সিদ্দিকুর জানিয়েছেন, শারীরিকভাবে সুস্থবোধ করলেও কিছুই দেখতে পাচ্ছেন না তিনি।
ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে শুক্রবার দেশে ফিরেছেন সিদ্দিকুর। বিকেলে মালদিভিয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
গত ২০ জুলাই শাহবাগে বিক্ষোভের সময় পুলিশের লাটিপেটা ও টিয়ারসেলে চোখ আঘাতে লাগে।
এরপর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা দেয়ার পর সরকারি ব্যবস্থাপনায় ২৭ জুলাই চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে নেয়া হয় তাকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: