স্বাস্থ্য

উত্তরের মেয়র আনিসুল হক আইসিইউতে

আনিসুল হক
আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক লন্ডন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চত করেছেন।

এক মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন। গত চার দিন আগে অসুস্থ হয়ে পড়ায় তাকে লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়।

সচিব মিজানুর রহমান বলেন, মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়েছেন মেয়র আনিসুল হক। তার এই অসুখ বাংলাদেশে ধরা না পড়লেও তিনি প্রায় দুই মাস যাবৎ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকেরা তাকে স্টেরয়েডসহ বিভিন্ন ওষুধ দিয়েছেন। তিনি এখন আইসিউতে আছেন।

দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে মেয়র দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

মিজানুর রহমান বলেন, লন্ডন হাসপাতালে আগে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। চার দিন আগে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা তাকে পুরো বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন কথা বলতে নিষেধ করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ