স্বাস্থ্য

মেয়র আনিসুলের অবস্থা এখনো সংকটাপন্ন

আনিসুল হক
আনিসুল হক

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন—তিনি লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের বলেন, ‘তিনি এখনও হাসপাতালে আইসিইউতে আছেন।’

তিনি জানান, চিকিৎসকরা আজ সন্ধ্যার পরে আনিসুল হকের চিকিৎসার পর্যালোচনা করবেন।

এর আগে, ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ার হোসেন গতকাল সন্ধ্যায় জানান, মেয়রের শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে।

মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেয়রের পারিবারিক সূত্র জানায়, মেয়র আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন, তবে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে তিনি লন্ডন যান। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ