স্বাস্থ্য

ঈদের ছুটিতেও সরকারি-বেসরকারি হাসপাতালতে রোগীদের উপচে পড়া ভিড়

ঈদের ছুটিতেও সরকারি-বেসরকারি হাসপাতালতে রোগীদের উপচে পড়া ভিড়
ঈদের ছুটিতেও সরকারি-বেসরকারি হাসপাতালতে রোগীদের উপচে পড়া ভিড়

ঈদের ছুটির মধ্যেও রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় রয়েছে।

বর্হিবিভাগ বন্ধ থাকায় জরুরি বিভাগে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, এই সময় সড়ক দুর্ঘটনাসহ কোরবানির পশুর হাটে দুর্ঘটনায় আহত রোগীই বেশী আসছেন।

চিকিৎসক সংখ্যা কম থাকলেও সেবায় ত্রুটি রাখছেন না বলে জানিয়েছেন তারা।

ঈদের ছুটি শুরু হলেও হাসপাতালগুলোর চিত্র দেখলে তা বোঝার উপায় নেই। দেশের সচচেয়ে বড় চিকিৎসা সেবা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কথা বলার সময় নেই। বিভিন্ন দুর্ঘটনায় আহতদের অপারেশনে ব্যস্ত জরুরি বিভাগের সবকটি অপারেশন থিয়েটার। নিহতদের নিয়ে ব্যস্ত স্বজনরা। ওয়ার্ডগুলোতেও রোগীর সংখ্যা বেশী।

ক্যাজুয়ালিটি ব্লক-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. এইচ.এম মাহবুব আলম বলেন, অন্যান্য বারের চেয়ে এবার রোগীর সংখ্যা কিছুটা বেশী। ঈদ উপলক্ষে আলাদাভাবে তৈরি কর্মসূচি অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা।

তবে সরকারি হাসপাতালের চেয়ে অনেকটা ঝঞ্ঝাটমুক্ত বেসরকারি হাসপাতালগুলো।

বহির্বিভাগ বন্ধ থাকলেও জরুরি বিভাগে সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আলামিন বলেন, জরুরি ছাড়া ঈদের ছুটির দিনগুলোতে হাসপাতালে রোগীর সংখ্যা অনেকটাই কম থাকে। তবে রোগীদের সর্বোচ্চ সেবা দিতে পর্যাপ্ত চিকিৎসক নার্স রয়েছে এ হাসপাতালে।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম, ইব্রাহিম কার্ডিয়াক, ল্যাবএইড, স্কয়ারের মতো নামীদামী হাসপাতালগুলোতেও ঈদের ছুটিতে চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সে বিবেচনায় আলাদা কর্মসূচি তৈরি করে সেবা দেয়া হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ