স্বাস্থ্য

গুলিবিদ্ধ ৮ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ ভর্তি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

মিয়ানমারের মংডুতে গুলিবিদ্ধ হয়ে আরো ৮ রোহিঙ্গা এদেশে অনুপ্রবেশ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে আহতরা স্বজনদের মাধ্যমে মিয়ানমার সীমান্ত পার হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন।

তাদের শরীরের বিভিন্ন অংশে গুলির চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এদিকে, শনিবার সকালে কক্সবাজারের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পয়েন্টে নাফ নদী থেকে আরো এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত চার দিনে নাফ নদী থেকে ৫০ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হলো।

টেকনাফের শাহপরীর দ্বীপে কবরস্থানে রোহিঙ্গা নারীর মৃতদেহটি দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

মিয়ানমারের রাখাইনে আবার সেনা সহিংসতা শুরু হওয়ার পর গত এক সপ্তাহে অন্তত ১৮ হাজার রোহিঙ্গা এদেশে অনুপ্রবেশ করেছে বলে তথ্য দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ