কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি সেখানে যান।
এসময় ওবায়দুল কাদের তার পাশে কিছুক্ষণ সময় কাটান— খোঁজখবর নেন তার শরীরের।
স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধের সময়কার কথা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খানসহ সিনিয়র অধ্যাপকরা এসময় তার পাশে ছিলেন।
ডেঙ্গু সন্দেহে গত রোববার হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় কাদের সিদ্দিকীকে। প্রকৃতপক্ষে তিনি ভাইরাস জ্বরে আক্রান্ত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: