স্বাস্থ্য

গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা যুবক চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

 গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা যুবক চট্টগ্রাম মেডিকেলে ভর্তি
গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা যুবক চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে পালিয়ে আসা আরো দুই রোহিঙ্গা যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

কক্সবাজারের এমএসএফ হাসপাতাল থেকে মঙ্গলবার সকালে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

তারা দুজনই রাখাইন প্রদেশের মংডু আকিয়াবের বাসিন্দা। এ নিয়ে ৪৮ জন রোহিঙ্গা মিয়ানমারে আহত হয়ে এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর দমন অভিযানের মধ্যে বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়।

সোমবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা ৭৩ হাজার জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। আর বার্তা সংস্থা রয়টার্স গত ১০ দিনে এ সংখ্যাকে প্রায় ৯০ হাজার বলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ