স্বাস্থ্য

শেখ হাসিনার জন্মদিনে অতিরিক্ত ২ ঘন্টা বিশেষ চিকিৎসা সেবা

মো. নাসিম
মো. নাসিম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারাদেশের সকল সরকারি হাসপাতালে অতিরিক্ত ২ ঘন্টা বিশেষ চিকিৎসা সেবা দেয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সহায়তা প্রদানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু মানবতার নেত্রী। তিনি সকল ক্ষেত্রে মানুষের সেবা করছেন। তাই এই নেত্রীর জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টম্বর সারাদেশের সকল সরকারি হাসপাতালে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হবে।’

তিনি বলেন, সারাদেশের সকল হাসপাতালে রোগীদের সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত সেবা দেয়া হয়। এই দিন (২৮ সেপ্টম্বর) অতিরিক্ত ২ ঘন্টা সেবা দেয়া হবে।

সংবাদ সম্মেলনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোওয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭১ তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদী তীরের প্রত্যন্ত পাড়াগাঁ টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ