সরকারের সুষ্ঠু মনিটরিংয়ে অভাবে স্বাস্থ্যখাতে শতভাগ সাফল্য আসছে না- শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্বাস্থ্যনীতি সংলাপের উদ্যোগে এক গোলটেবিল আলোচনায় আলোচকরা এ কথা বলেন।
সরকারিভাবে বরাদ্দ অর্থের সঠিক ব্যয় না হয়ে সিন্ডিকেট চক্রের পকেটে চলে যায় বলে তারা অভিযোগ করেন।
ফলে সাধারণ মানুষ দিন দিন রাষ্ট্রীয় চিকিৎসা সেবার ওপর আস্থা হারাচ্ছে সেবার মান তুলনামূলক কম হলেও মানুষের আস্থা প্রাইভেট সেক্টরের দিকে মত তাদের।
চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি পাল্টানোর পাশাপাশি একটি সমন্বিত তদারকির দরকার বলেও অভিমত সংশ্লিষ্টদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: