রাজধানীর বাড্ডায়য় ঘরে আগুন লেগে এক নারীর মৃত্যু হয়েছে দগ্ধ হয়েছে তার দুই শিশু।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার ভোরে বাড্ডার বৈঠাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টিনশেড ওই ঘরে আসবাবপত্রের কারখানা ছিল, পাশাপাশি লোকজনও থাকতেন। কী কারণে সেখানে আগুন লেগেছে এখনো নিশ্চিত নয়।
এ দুর্ঘটনায় নিহতের নাম ইয়াসমিন। তার শরীরের ৭০ ভাগ পুড়ে গিয়েছিল। নিহতর দুই শিশু আমানুল্লাহ ও সানজিদাকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমানুল্লাহর শরীরের ৩০ ভাগ ও সানজিদার দেহের ২৮ ভাগ পুড়ে গেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: