স্বাস্থ্য

এইডস আক্রান্ত দুই রোহিঙ্গা নারী চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

এইডস আক্রান্ত দুই রোহিঙ্গা নারী চট্টগ্রাম মেডিকেলে ভর্তি
এইডস আক্রান্ত দুই রোহিঙ্গা নারী চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

সেনাবাহিনী মাঠে নামায় শৃঙ্খলা এসেছে রোহিঙ্গা ক্যাম্পে—তবে সরকারি বেসরকারি পর্যায়ে সুযোগ সুবিধা অব্যাহত থাকলেও কক্সবাজার ছেড়ে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ার চেষ্টা করছে রোহিঙ্গারা।

এদিকে এইডসে আক্রান্ত দুই রোহিঙ্গা নারী ভর্তি হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার জনাকীর্ণ এই রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ ও পুনর্বাসন কাজ সমন্বয়ে শনিবার থেকে কাজ করছে সেনাবাহিনী। তাদের তত্ত্বাবধানে শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায়ও প্রশাসনকে সহায়তা করছেন সেনা সদস্যরা। এতে শৃঙ্খলা ফিরেছে ওই এলাকায়।

আন্তর্জাতিক সংস্থা, সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও ব্যক্তিগত পর্যায়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। তবে এরমধ্যেই অনেক রোহিঙ্গা কক্সবাজার ছেড়ে অন্য জায়গায় ছড়িয়ে পড়ার চেষ্টা করছেন। রোহিঙ্গাদের অন্যত্র ছড়িয়ে পড়া রোধে বিভিন্ন চেকপোস্টে তৎপর রয়েছে আইন শৃঙ্খলাবাহিনী। এ পর্যন্ত ৫ হাজার ১৯৮ জন রোহিঙ্গাকে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে উখিয়ার বালুখালী ক্যাম্পে পাঠানো হয়েছে।

এদিকে, উখিয়ার শরণার্থী শিবির থেকে রোববার রাতে এইডস আক্রান্ত দুই নারী রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এইচআইভি ভাইরাসে আক্রান্ত নারীদের একজনের বয়স ৫০ বছর অন্যজনের ৬০ বছর।

গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ চেকপোস্ট ও সেনাক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে ২৫ আগস্ট ভোর থেকে বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামে। শরণার্থীদের সংখ্যা এরইমধ্যে চার লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ