জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এসিডিটিতে আক্রান্ত হয়ে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এরশাদ নিজ বাসভবন পল্লী নিবাসে মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া হয়।
এসিডিটিসহ নানা সমস্যা দেখা দিলে তাকে রংপুর সিএমএইচে নেয়া হয় বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
গত ২৪ সেপ্টেম্বর থেকে চার দিনের সফরে রংপুরে রয়েছেন জাপা চেয়ারম্যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: