রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবিতে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
রোববার সকালে সেখানে গিয়ে তিনি প্রায় এক ঘণ্টা ছিলেন তবে এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।
গত ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত অবকাশকালীন ছুটি ছিল সুপ্রিম কোর্টে। আর ছুটির শেষদিন প্রধান বিচারপতি একমাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। সেই থেকে তিনি ছুটিতে রয়েছে। তার এছুটি নিয়ে রাজনীতি মহলে নানা জল্পনা-কল্পনা চলছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: