স্বাস্থ্য

মঙ্গলবার থেকে রোহিঙ্গা শিশুদের কলেরা টিকা দেয়া হবে

রোহিঙ্গা শিশুদের কলেরা টিকা দেয়া হবে
রোহিঙ্গা শিশুদের কলেরা টিকা দেয়া হবে

মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কলেরা টিকা দেয়া হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, কাল মঙ্গলবার থেকে ১ থেকে ৫ বছর বয়সী আড়াই লাখ শিশুকে এই টিকা পর্যায়ক্রমে খাওয়ানো হবে বলে জানিয়েছেন

সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, কয়েক রাউন্ডে প্রায় ১০ লাখ ডোজ টিকা সব বয়সীদের খাওয়ানো হবে। পাশাপাশি এইচআইভি/এইডস কিংবা ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্তদেরও পর্যবেক্ষণে রাখা হচ্ছে যাতে অন্যত্র ছড়িয়ে না যায়।

কক্সবাজারে আশ্রয় নেয়া লাখো রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবার অগ্রগতি ও উদ্যোগ তুলে ধরতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৬টি স্থায়ী প্রতিষ্ঠান এবং ১২টি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে মোট ২৮টি স্বাস্থ্যকেন্দ্রে সেবা দেয়া হচ্ছে।

জটিল ও দুরারোগ্য রোগ নির্ণয় করার পাশাপাশি নতুন নতুন রোগে আক্রান্তদের সেবা দেয়া হচ্ছে জানিয় রোহিঙ্গাদের বেশির ভাগ পানিবাহিত রোগে আক্রান্ত বেশি হচ্ছে বলেন মন্ত্রী।

তিনি বলেন, সরকার মঙ্গলবার থেকে রোহিঙ্গাদের মধ্যে কলেরা টিকা বিতরণ করবে, ১ থেকে ৫ বছর বয়সী শিশু থেকে সব মিলিয়ে মোট ১০ লাখের মতো কলেরা টিকা খাওয়ানো হবে বিভিন্ন ধাপে।

আগামীকাল সকালে কক্সবাজারের উখিয়া উপজেলায় এই বিশেষ টিকাদানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

প্রতিটি টিকাদান দলে মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীসহ মোট ৫জন থাকবে বলে জানান তিনি। সকাল ৮ টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে।

পাশাপাশি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে স্থানীয় লোকজন যাতে আক্রান্ত না হয় সেদিকে নজরদারি থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

একই সঙ্গে এইচআইভি-এইডস আক্রান্তদের পর্যবেক্ষণ এবং নতুন করে আক্রান্ত হচ্ছে কিনা, ছড়িয়ে যাতে না পড়ে সেদিকেও কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ