রোহিঙ্গাদের কলেরা ঝুঁকি প্রতিরোধে আজ- মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কলেরা টিকাদান কর্মসূচি।
উখিয়ায় দুই রাউন্ডের কলেরা কর্মসূচির প্রথম রাউন্ডের উদ্বোধন করা হয় আজ। ১৬ অক্টোবর পর্যন্ত চলবে এই রাউন্ডের টিকাদান কর্মসূচি।
প্রথম পর্যায়ে এক বছর বয়সের বেশি সব রোহিঙ্গা শিশুকে টিকা খাওয়ানো হবে। আর ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় রাউন্ডের কর্মসূচি। এই রাউন্ডে ১ থেকে ৫ বছর বয়সী প্রায় আড়াই লাখ রোহিঙ্গা শিশুকে কলেরার টিকা খাওয়ানো হবে।
প্রথম রাউন্ডে কলেরার টিকা খাওয়া রোহিঙ্গা শিশুদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করা হবে এই রাউন্ডেই।
এদিকে টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় আরো নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সোমবার রাত পর্যন্ত ১৪ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছিলো।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: