স্বাস্থ্য

সংঘর্ষের পর তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

 সংঘর্ষের পর তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
সংঘর্ষের পর তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

তুচ্ছ ঘটনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গলবার সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার পঞ্চম বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর হোসেন তার মাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এরপর এক্স-রে করাতে নিয়ে গেলে সেখানে কর্মচারীদের সঙ্গে জাহাঙ্গীরের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর চালান।

পরে ঘটনার বিচার দাবি করে মঙ্গলবার সকালে কর্মবিরতিসহ বিক্ষোভে নামেন কর্মচারীরা।

এ সময় শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়— এতে চতুর্থ বর্ষের ছাত্র মাহফুজুর রহমান, তৃতীয় বর্ষের ছাত্র সীমান্ত সালেহিনসহ অন্তত পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়ের করা হয়েছে।

হাসপাতালের পরিচালক হাবিবউল্লাহ জানান, উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সন্ধ্যার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ