স্বাস্থ্য

ডেমরায় গ্যাস লাইনের ছিদ্র থেকে আগুন, দগ্ধ আট

ডেমরায় গ্যাস লাইনের ছিদ্র থেকে আগুন, দগ্ধ আট
ডেমরায় গ্যাস লাইনের ছিদ্র থেকে আগুন, দগ্ধ আট

রাজধানীর ডেমরার বাড়িতে গ্যাস লাইনের ছিদ্র থেকে আগুন লেগে আট জন দগ্ধ হয়েছেন।

তারা হলেন- ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া আলামগীর হোসেন (৪৫); তার স্ত্রী ফেরদৌসী বেগম (৩৫); তাদের তিন সন্তান ইমন (১৫), শিপন (১২) ও তাফিন (১২); আলমগীরের ভাতিজা তোফায়েল (২৪), তার স্ত্রী রত্না বেগম (১৯) এবং তাদের আত্মীয় আরিফ (৩৫)।

ফায়ার সার্ভিসের সদস্যদের ধারণা রোববার রাত সাড়ে ৩টার দিকে ডেমরার কোনাপাড়া আলামিন রোডের সাত্তার মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় গ্যাস লাইনের ছিদ্র থেকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, স্থানীয় বাসিন্দারা সোমবার ভোরের দিকে আটজনকে হাসপাতালে নিয়ে এলে তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, রত্নার শরীরের ৪৬ শতাংশ, শিপনের ২০ শতাংশ, আরিফের ১৫ শতাংশ, আলমগীরের ৮ শতাংশ, ইমনের ৪ শতাংশ, তাফিনের ৪ শতাংশ, তোফায়েলের ৯ শতাংশ ও ফেরদৌসীর ৬ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ ফেরদৌসী পুলিশকে বলেছেন, ভোর রাতে ছেলেদের চিৎকারে ঘুম ভেঙে তিনি ঘর জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ের তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

গ্যাস লাইনের ছিদ্র থেকে ঘরে গ্যাস জমে কোনোভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ