স্বাস্থ্য

রোহিঙ্গারা চিকিৎসকের ব্যবস্থাপত্র পেলেও অনেকেরই সামর্থ নেই ওষুধ কেনার

রোহিঙ্গারা চিকিৎসকের ব্যবস্থাপত্র পেলেও অনেকেরই সামর্থ নেই ওষুধ কেনার
রোহিঙ্গারা চিকিৎসকের ব্যবস্থাপত্র পেলেও অনেকেরই সামর্থ নেই ওষুধ কেনার

রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে রোগাক্রান্তদের সবাই চিকিৎসা সেবার আওতায় এখনো আসেনি তারপর চিকিৎসকের ব্যবস্থাপত্র পেলেও অনেকেরই সামর্থ নেই ওষুধ কেনার।

সংশ্লিষ্ট চিকিৎসকরা বলেন, রোগীদের ব্যবস্থাপত্র দিতে পারলেও সংশ্লিষ্ট সংস্থার ব্যবস্থাপনাগত সুপারিশপত্র না থাকায় ওষুধ বা পথ্য সরবরাহ নিশ্চিত হচ্ছে না।

জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারাদের অনেকেই শরীরে বহন করছেন জটিল নানা রোগ। ইতিমধ্যে মরণঘাতি এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে ২৪ জনের। এছাড়াও ক্রণিক লিভার ডিজিস ও হ্যাপাটাইটিস বি ও সি ভাইরাসসহ নানা জটিল রোগে আক্রান্ত অনেকেই।

বিভিন্ন এনজিও সংস্থা তালিকাভুক্ত এইডস রোগীদের চিকিৎসার ভার নিলেও নানা রোগে আক্রান্ত অসংখ্য রোগী ভর্তি হয়েছেন কক্সবাজার সদর হাসপাতালে। তারা চিকিৎসকের কাছ থেকে ব্যবস্থাপত্র পেলেও টাকার অভাবে ওষুধ কিনতে পাচ্ছেন না।

ক্রনিক লিভার ডিজিস, হ্যাপাটাইটিস বি ও সি ভাইরাস এবং মস্তিষ্কে প্রদাহসহ নানা রোগে আক্রান্ত রোগিরা ওষুধের অভাবে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আব্দুর রহমান বলেন, এসব জটিল রোগের ওষুধ মজুদ নেই হাসপাতালে। পাশাপাশি সংকট রয়েছে পরীক্ষা নিরীক্ষার সরঞ্জামেরও।

রোহিঙ্গাদের সেবা দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো এগিয়ে আসলে চিকিৎসার অভাব ও ওষুধের সংকট অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন, সংশ্লিষ্ট চিকিৎসকরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ