স্বাস্থ্য

বেহাল দশা যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

বেহাল দশা যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা
বেহাল দশা যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

চিকিৎসক ও সরঞ্জাম সংকটের কারণে কাঙ্খিত সেবা পাচ্ছেন না যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের রোগীরা।

কয়েক ঘণ্টা অপেক্ষার পর চিকিৎসকের দেখা মিললেও রোগীদেরকে বেশিরভাগ ওষুধ কেনা ও পরীক্ষা-নিরীক্ষা করাতে হয় হাসপাতালের বাইরে থেকে। কম খরচে সুচিকিৎসার আশায় রোগীরা সেখানে গেলেও সেবা পেতে ব্যয় করতে হয় বাড়তি টাকা।

যশোরাঞ্চলের সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারি প্রতিষ্ঠান যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। যশোর ছাড়াও আশপাশের কয়েকটি জেলার রোগীরা সুচিকিৎসার আশায় ছুটে আসেন এ হাসপাতালে। তাই এখানে প্রতিদিনই রোগীদের ভীড় লেগেই আছে।

শয্যা ২৫০ হলেও নিয়মিত এখানে রোগী ভর্তি থাকেন ৫০০বেশি। আর বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন দুই হাজারেরও বেশি মানুষ।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর চিকিৎসকের দেখা মেলে রোগীরা। তবে বেশিরভাগ ওষুধই বাড়তি দাম দিয়ে হাসপাতালের বাইরে থেকে কিনতে হচ্ছে তাদের পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হয় বাইরের প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে।

হাসপাতালের কর্মকর্তারা বলছেন, চিকিৎসকসহ লোকবল সংকট আর আধুনিক যন্ত্রপাতির অভাবেই রোগীদের পর্যপ্ত সেবা দিতে পারছেন না তারা।

রোগীর সেবার মান বাড়িয়ে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ