চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের তিনবারের সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর সোমবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
তার ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, উন্নত চিকিৎসারর জন্য আগামী দু'একদিনের মধ্যে তাকে ভারত বা সিঙ্গাপুরে নেয়া হতে পারে।
মহিউদ্দীন চৌধুরী বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সকালে তার স্লো ডায়ালাইসিস করা হয়েছে।
গত শনিবার চট্টগ্রামে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনটি সমাবেশে অংশ নেন তিনি। সেদিন রাতেই হৃদরোগে আক্রান্ত হলে এয়ার এম্বুলেন্সে করে রোববার বিকেলে তাকে ঢাকায় আনা হয়। বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতা ডায়াবেটিস, হৃদরোগ, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: