স্বাস্থ্য

মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বুধবার স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন।

তারা হলেন: হামিদুর রহমান (৪৫) ও সাবিনা ইয়াসমিন (৪০)।

তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে শহরের গঙ্গাধর পট্টি এলাকায় চুলা জ্বালাতে গিয়ে এ বিস্ফোরণ ঘটে। এতে আগুন লাগলে স্বামী-স্ত্রী দগ্ধ হন। খবর পেয়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই বাচ্চু মিয়া জানান, দগ্ধ দুজনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া ভর্তি করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ