কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুদের স্বাস্থ্য রক্ষায় নিউট্রিশন অ্যাকশন সপ্তাহ শুরু করেছে সরকার। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী রোহিঙ্গা শিশুদের মাঝে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে।
গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বৃহস্পতিবার বালুখালী ক্যাম্পে কর্মসূচি পরিদর্শন করেছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের সব রকমের মানবিক সহায়তা দিচ্ছে সরকার।
এ পর্যন্ত স্বাস্থ্যসেবা বঞ্চিত হয়ে কোনো রোহিঙ্গা মারা যায়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত রোহিঙ্গাদের সুস্থ করে তুলতেও সরকার নানা কাজ করছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: