ফিজিওথেরাপির মাধ্যমে সকল বয়সের মানুষ উপকার পাচ্ছে তাই এ পেশার মান উন্নয়নের জন্য সরকার সব ধরনের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে বাংলাদেশ ফিজিওথেরাপি পেশার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি চিকিৎসাখাতে উন্নয়নের এ পেশায় উন্নয়নের কোনো বিকল্প নেই।
এ সময় ফিজিক্যাল কলেজ স্থাপনের জন্য বরাদ্দ দেয়া জমি দখলমুক্ত করার জন্য বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হলে বিষয়টি প্রধানমন্ত্রী ও স্বাস্থমন্ত্রীকে অবহিত করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: