স্বাস্থ্য

উপজেলায় না গেলে চাকরি ছাড়ুন, চিকিৎসকদের নিয়োগ বাতিলের নির্দেশ

শেখ হাসিনা
শেখ হাসিনা

কমিউনিটি ক্লিনিকে কাজ করতে অনাগ্রহী চিকিৎসকদের নিয়োগ বাতিল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে সরকারি অ্যাম্বুলেন্স বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, উপজেলা পর্যায়ে যে সব ডাক্তার কর্মস্থলে অবস্থান করবেন না তাদের চাকরি থাকবে না। মান বজায় রেখে শিক্ষা দিতে হবে মেডিকেল কলেজগুলোতে।

মেডিকেল কলেজগুলো থেকে যেন রোগী মারা ডাক্তার যেন না হয়— রোগী বাঁচানোর ডাক্তার তৈরি হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

উপজেলা পর্যায়ে ডাক্তারদের জন্য আবাসিক সুবিধা বাড়ানো হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা কর্মস্থলে থাকবে না তাদের চাকরিও থাকবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, শুধু নৌকার ভোট বেড়ে যাবার অজুহাতে ২০০১ সালে ক্ষমতায় গিয়ে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল বিএনপি-জামাত জোট সরকার।

বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক এনে তাদেরকে দিয়ে তরুণ চিকিৎসকদের পাঠদানের সুযোগ তৈরি করে দেয়া উচিত বলে জানান প্রধানমন্ত্রী।

এর আগে দেশের ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটি পার্বত্য জেলা সদর হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কর্মকর্তাদের হাতে মোট ৭টি অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে দেশের সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স দেয়া হবে। দ্বীপ ও হাওরাঞ্চলে নৌ অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেয়া হবে চিকিৎসা সেবা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ