প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আরও ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আর এসব ক্লিনিকের নির্মাণ ব্যয় বহন করবে সরকার—বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এসব কথা জানান তিনি।
পার্টনার ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-পিপিডি এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করতে ৯ কোটি টাকা দেবে ভারত।
ক্লিনিকগুলো জামালপুর, শেরপুর, ব্রাক্ষ্মণবাড়িয়া, সুনামগঞ্জ এবং হবিগঞ্জসহ ৫ জেলায় নির্মাণ করা হবে জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ভারত এরই মধ্যে চার কোটি টাকা হস্তান্তর করেছে।
অন্যদিকে ক্লিনিক নির্মাণে জমি অধিগ্রহণের কাজও শেষ হয়েছে— আগামী বছরের জুনের মধ্যেই এসব ক্লিনিক চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।