পাবনার জোড়া মাথার যমজ কন্যাশিশু রাবেয়া-রোকাইয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন সাংবাদিকদের এ কথা জানান।
সামন্ত লাল সেন বলেন, রাবেয়া-রোকাইয়ার এনজিওগ্রাম সম্পন্ন হতে দুই ঘণ্টা সময় লেগেছে। অস্ত্রোপাচারের পুরো প্রক্রিয়াটি জটিল। খুবই সতর্ককতার সঙ্গে তাদের চিকিৎসা করা হবে। আর তাদের আলাদা করার পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে বছরখানেক সময় লাগবে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, গত ২১ ফেব্রুয়ারি তাদের পুনরায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ইতিমধ্যেই শিশু দুটির চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাবেয়া-রোকাইয়ার মাথা আলাদা করা ও তাদের চিকিৎসার জন্য ২০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: