স্বাস্থ্য

বৈমানিক আবিদ সুলতানের স্ত্রী গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

আবিদ সুলতান ও তার স্ত্রী আফসানা খানম
আবিদ সুলতান ও তার স্ত্রী আফসানা খানম

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটির প্রধান বৈমানিক আবিদ সুলতানের শোকার্ত স্ত্রী আফসানা খানম গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাকে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের তথ্য ডেস্কের কর্মকর্তা মো. শিহাব উদ্দিন জানান, আফসানা খানমের ব্রেইন স্ট্রোক হয়েছে। হাসপাতালে ভর্তির পর একটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার অপারেশন হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।

তিনি জানান, হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ড. বদরুল আলমের অধীনে আফসানা খানমের চিকিৎসা চলছে।

গত সোমবার দুপুরে ঢাকা থেকে যাত্রা করা ইউএস-বাংলার ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফটটি কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাইলট নিয়ন্ত্রণ হারালে তা রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। এতে চার ক্রুসহ উড়োজাহাজের ৭১ জন আরোহীর মধ্যে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৪০ জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৯ জন।

দুর্ঘটনায় নিহত ৫১ জনের মধ্যে ২৬ জনই বাংলাদেশি, যাদের মধ্যে পাইলট আবিদ সুলতানসহ বিমানের চার ক্রুও রয়েছেন।

পাইলট আবিদ সুলতান বাংলাদেশ বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। বিমান বাহিনীতে মিগ-২১ চালানোর অভিজ্ঞতা ছিল তার। বিমান বাহিনী থেকে অবসর গ্রহণের পর ইউএস-বাংলা এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগদান করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ