স্বাস্থ্য

বিমান দুর্ঘটনা: শাহীন-কবির আইসিইউতে

শাহীন-কবির
শাহীন-কবির

নেপালে কাঠমাণ্ডুর ত্রিভুবনে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় আহত দুই যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। শ্বাস কষ্টজনিত সমস্যার কারণে তাদের স্থানান্তর করা হয়েছে।

এদিকে, নেপালে বিমান দুর্ঘটনায় নিহত যে তিনজনের মরদেহ শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ নমুনা নিয়ে সিআইডি'র দুই কর্মকর্তা দেশে ফিরবেন কাল। পরিবারের সদস্যদের ডিএনএয়ের সঙ্গে মিলিয়ে তাদের পরিচয় শনাক্ত করা হবে।

মঙ্গলবার সকালের দিকে আহত শাহীন ব্যাপারিকে বার্ন ইউনিটের দ্বিতীয় তলার আইসিইউতে আর কবির হোসেনকে পুরাতন ভবনের সেন্ট্রাল আইসিইউতে রাখা হয়েছে।

বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, শাহীন ও কবিরের শ্বাষকষ্ট হওয়ায় তাদেরকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় আহত হয়ে বার্ন ইউনিটে ভর্তি শাহরীন ও শহীনের আগামীকাল- বুধবার সকাল ৮টার দিকে তাদের অস্ত্রোপচার করা হবে।

গত রোববার ইউএস-বাংলার তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৭২ ফ্লাইটে বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকায় নামেন শাহীন ব্যাপারি। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। বিকেল ৫টা ৮ মিনিটের দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স ঢামেক হাসপাতালে পৌঁছে।

শাহীন বেপারি লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের বান্দেগাঁও গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি স্ত্রী-কন্যা নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাস করেন। শান্তি সংঘের সদস্য এবং সদরঘাট এলাকার বিক্রমপুর গার্ডেন সিটিতে মেসার্স করিম অ্যান্ড সন্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত শাহীন কোম্পানি থেকে বার্ষিক আনন্দ ভ্রমণে নেপাল গিয়েছিলেন।

এদিকে , গতকাল বিকেলে ইউএস-বাংলার তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৭২ ফ্লাইটে ঢাকায় আসেন কবির হোসেন। সেখান থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢামেক হাসপাতালে পৌঁছায় বিকেল সাড়ে ৪টার দিকে।

তার বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার বাজিদপুর গ্রামে। কবির হোসেন পেশায় কসমেটিক ব্যবসায়ী। ব্যবসায়িক কাজেই তিনি নেপাল গিয়েছিলেন।

গত ১২ মার্চ নেপালে কাঠমাণ্ডুর ত্রিভুবনে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় ৫১ জন মারা যান তার মধ্যে ২৬ জনই বাংলাদেশি। ২৩ জনের মরদেহ দেশে এনে নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ