স্বাস্থ্য

রাজধানীতে পানি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫

রাজধানীতে পানি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫
রাজধানীতে পানি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫

রাজধানীর পল্লবীর মুসলিমবাগ এলাকায় একটি বাড়িতে পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে শিশুসহ পাঁচ জন মারাত্মক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ছয়তলা ওই ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ পাঁচজন হলেন: বাড়িওয়ালা ইয়াকুব আলী (৭০) ও তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), ভাড়াটে ইয়াসমিন (২৭), তার মেয়ে রুহি (৩) ও শ্রমিক হাসান (৩২)।

জানা গেছে, ইয়াকুব আলী ও হাসিন আরা খানম সরকারি চাকরি করতেন, এখন অবসরে আছেন।

ইয়াকুব আলী বলেন, সকালে আমার বাসার নিচতলার রিজার্ভ ট্যাংকের ঢাকনা খুলে পরিষ্কার করতে যায় হাসান। ভেতরে অন্ধকার থাকায় কিছু দেখা যাচ্ছিল না। এজন্য ও আগুন জ্বালালে সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে আমরা ৫ জন দগ্ধ হই।

হাসিন আরা খানমের ভাই মো. মারুফ হোসেন বলেন, বাড়ির নিচের পানির ট্যাংক পরিষ্কারের জন্য হাসান নামের এক শ্রমিককে নিয়ে আসা হয়। ট্যাংকের মুখ খুলে টর্চলাইট জ্বেলে পানি আছে কি না, দেখছিলেন সবাই। ভালো মতো দেখা যাচ্ছিল না বলে মোমবাতি আনা হয়। মোমবাতি জ্বালানোর জন্য আগুন ধরাতেই বিস্ফোরণ ঘটে। দগ্ধ হন সবাই। বাড়ির লোকজন প্রথমে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক এনায়েত কবির জানান, দগ্ধ পাঁচ জনের অবস্থায় আশঙ্কাজনক। শ্বাসনালি পুড়ে গেছে। ইয়াকুবের ২৫ শতাংশ, হাসিন আরা খানমের ৯৫ শতাংশ, ইয়াসমিনের ৪১ শতাংশ, রুহির ৯০ শতাংশ ও হাসানের ৮৫ শতাংশ পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ