স্বাস্থ্য

ভালুকায় বিস্ফোরণে দগ্ধ আরো দুই জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট

ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে দগ্ধ আরো দুই জন শিক্ষানবিশ প্রকৌশলী মারা গেছেন। গতকাল (বৃহস্পতিবার) রাতে ও শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তারা।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফিজুর রহমান। আজ (শুক্রবার) সকাল নয়টার দিকে মারা যান দীপ্ত সরকার। ওই বিস্ফোরনের ঘটনায় এ নিয়ে চার বন্ধুই মারা গেলেন। বুধবার ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহীন মিয়া।

গত শনিবার রাতে ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে প্রচণ্ড বিস্ফোরণে ঘটনাস্থলে তৌহিদুল ইসলাম নামে একজন মারা যান। তারা সবাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগে শিক্ষাজীবন শেষ করে ময়মনসিংহের একটি কারখানায় শিক্ষানবিশ প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ