অসুস্থতা বোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদেরকে বলেন, উচ্চ রক্তচাপজনিত অসুস্থতার কারণে মহাসচিবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি চিকিৎসক মমিনুজ্জামানের তত্ত্বাবধানে আছেন এখন তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এর আগে ২০১৫ সালে কারাভোগের সময় বেশ কয়েকবার অসুস্থ হন মির্জা ফখরুল। পরে তাকে চিকিৎসার জন্য দেশের বাইরেও নেয়া হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: