বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হৃদপিণ্ডে কোনো ব্লক ধরা পড়েনি জানিয়েছেন চিকিৎসকরা।
তারা জানান, আগামীকালই-বুধবার হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন তিনি।
এর আগে গতকাল-সোমবার সকালে বুকে ব্যথা অনুভব করায় বিএনপি মহাসচিবকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তেমন কোনো অসুখ না পাওয়ায় বিকেলে সিসিইউ থেকে তাকে নেয়া হয় কেবিনে।
চিকিৎসকরা জানিয়েছেন, বিশ্রাম ও পর্যবেক্ষণের জন্য আজ তাকে হাসপাতালে রাখা হবে।
প্রসঙ্গত: ২০১৫ সালে কারাভোগের সময় বেশ কয়েকবার অসুস্থ হন মির্জা ফখরুল। পরে তাকে চিকিৎসার জন্য দেশের বাইরেও নেওয়া হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: