স্বাস্থ্য

ফতুল্লায় ভাড়াটিয়ার বাসায় দাওয়াত খেয়ে অচেতন ৯, মালামাল লুট

ফতুল্লায় ভাড়াটিয়ার বাসায় দাওয়াত খেয়ে অচেতন ৯, হাসপাতালে ভর্তি
ফতুল্লায় ভাড়াটিয়ার বাসায় দাওয়াত খেয়ে অচেতন ৯, হাসপাতালে ভর্তি

নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়ায় বাড়ির মালিক ও তার পরিবারের আট জনকে দাওয়াত খাইয়ে অচেতন করে মালপত্র নিয়ে পালিয়েছে ভাড়াটিয়া।

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নয় জনকে ভর্তি করা হয়েছে।

সকাল ৯টায় পরিবারের সদস্যদের মধ্যে নয় জনকে অচেতন অবস্থায় প্রতিবেশী তোফায়েল ও মতিন হাসপাতালে এনে ভর্তি করেন।

তারা হলেন-বাড়ির মালিক আলি আহমেদ (৬৫), তার স্ত্রী আমিরুন্নেছা (৫০), তাদের স্বজন জোহরা আক্তার (৩৫), পপি (৩০), সালমা (২২), হাবিবা, নুরে জান্নাত (৫), আলি হোসেন (৯) ও সুমাইয়া আক্তার (৫)।

প্রতিবেশী ও হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ফতুল্লার বেলপাড়া এলাকায় আলী আহাম্মদের চারতলা বাড়ির চতুর্থ তলা ভাড়া নেন এক ব্যক্তি। মঙ্গলবার রাতে ওই ভাড়াটিয়া বাড়িওয়ালা আলী আহাম্মদের বাড়ির লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়ান।

দাওয়াত খেয়ে সেখানেই একে একে বাড়ির মালিক ও তার পরিবারের আটজন অচেতন হয়ে পড়েন। এরপর ভাড়াটিয়ার পরিবারের সদস্যরা আলি আহমেদের বাসার মালপত্র লুট করে পালিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ