স্বাস্থ্য

সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস

সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস
সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস

শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে শনিবার সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস।

দিনাজপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সকাল ৯টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। সেখানে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করা হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে নাটোর সদর হাসপাতাল চত্ত্বর থেকে একটি বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্ত্বরে গিয়ে শেষ হয়।

দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে নড়াইল, চাঁদপুর ও নেত্রকোনা জেলায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ