স্বাস্থ্য

দুই বাসের চাপায় হাত হারানো রাজীব লাইফ সাপোর্টে

রাজীব হোসেন
রাজীব হোসেন

দুই বাসের চাপায় হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজীবের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শামসুজ্জামান জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে আইসিইউতে রাজীবের শ্বাসকষ্ট শুরু হয় সেই সঙ্গে তার ‘কনশাসনেস’ কিছুটা কমে আসে। হেড ইনজুরির ক্ষেত্রে এরকম হয়।

ওই ঘটনায় রাজীবের মাথার সামনে ও পেছনের হাড় ভেঙে যায় ব্রেইনের সামনের দিকেও সে আঘাত পায়— এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানান তিনি।

গত ৩ এপ্রিল রাজধানীর সরকারি তিতুমীর কলেজের স্নাতকের বর্ষের ছাত্র রাজীব বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত হারান। দুই বাসের চাপায় তার ডান কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর রাজীবকে প্রথমে পান্থপথের শমরিতা হাসপাতালে পরে সেখান থেকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড।

গত ৬ এপ্রিল বোর্ড প্রধান জানিয়েছিলেন, রাজীবের মাথায় আপাতত সার্জারি লাগবে না— তবে হাতের আঘাতের জায়গায় আরও কয়েকটা সার্জারি করতে হবে।

রাজীব হোসেনের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সুস্থ হলে তাকে সরকারি চাকরি দেয়ার আশ্বাসও দেন মন্ত্রী।

পটুয়াখালীর বাউফল উপজেলার বাঁশবাড়ি গ্রামের রাজীব তৃতীয় শ্রেণিতে পড়ার সময় মা এবং অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান। পরে ঢাকার মতিঝিলে খালার বাসায় থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। তিতুমীর কলেজে স্নাতকে ভর্তি হওয়ার পর যাত্রাবাড়ীতে একটি মেসে ভাড়া থেকে পড়াশোনা করতেন রাজীব। পাশাপাশি একটি কম্পিউটারের দোকানেও কাজ করতেন তিনি। নিজের পাশাপাশি ছোট দুই ভাইয়ের খরচও চালাতে হতো তাকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ