লাইফ সাপোর্টে থাকা একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরীর অবস্থা অপরিবর্তিত রয়েছে। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে কবি বেলাল চৌধুরীকে লাইভ সাপোর্টে নেয়া হয়। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।
তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন বেলাল চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হলে বৃহস্পতিবার রাতে আইসিইউতে নেয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ। তিনি ট্রনিক কিডনি ডিজিজ, রক্তশূন্যতা, হাইপপোথাইরোটিজসহ নানা জটিল রোগে ভুগছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: