স্বাস্থ্য

বাসের চাপায় পা হারানো রোজিনাও চলে গেল না ফেরার দেশে

বাসের চাপায় পা হারানো রোজিনাও চলে গেল না ফেরার দেশে
বাসের চাপায় পা হারানো রোজিনাও চলে গেল না ফেরার দেশে

রাজধানীর বনানীতে বাসের চাপায় পা হারানো রোজিনা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আঘাত থেকেই তার মৃত্যু হয়েছে রোববার এ কথা জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক আবুল কালাম।

সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রোজিনা বলেও জানান তিনি।

গত ২০ এপ্রিল রাতে বিআরটিসির দোতলা বাসের চাপায় ডান পা হারান গৃহকর্মী রোজিনা। তাকে প্রথমে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

রোজিনা আক্তারের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বার্ন ও প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান আবুল কালাম বলেন, গত বুধবার রোজিনাকে যখন পঙ্গু হাসপাতাল থেকে এখানে পাঠানো হয়, তখনই শ্বাসকষ্টের উপসর্গ দেখা যায়। বড় আঘাত, বড় অস্ত্রোপচারের পর এমনটা হয়ে থাকে। কিডনি ও ফুসফুস ঠিকমতো কাজ করলে সমস্যা ছিল না। কিন্তু গত বৃহস্পতিবার থেকেই ওর শ্বাসকষ্টটা বেড়ে যায়।

অধ্যাপক আবুল কালাম আরও বলেন, রোজিনাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। পরে আর ওই অক্সিজেনেও কুলাচ্ছিল না। শনিবার থেকে ওর জ্বর আসে। ধারণা করছি, সংক্রমণ বা রক্তে জীবাণু ঢুকে পড়েছিল। শনিবার রাতেই ওকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তবে বাঁচানো যায়নি।

রোজিনার বাবা ময়মনসিংহের ধোবাউড়ার রসুল মিয়া পরের জমি চাষ করেন। মেয়ে হারানো এই বাবা বলেন, আর কারও ভাগ্য যেন এমন না হয়। তবে তিনি তার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

এর আগে, গত ১৬ এপ্রিল সকালে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুই বাসের রেষারেষিতে ডান হাত হারানো সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। ৩ এপ্রিল কারওয়ান বাজারে পান্থকুঞ্জ পার্কের সামনে বিআরটিসিরই আরেক বাসের সঙ্গে স্বজন পরিবহনের বাস টক্কর দিতে গেলে বাস দু’টির চিপায় পড়ে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় রাজীবের। স্নাতক দ্বিতীয় বর্ষের এ ছাত্রকে তাৎক্ষণিক নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হলেও পরদিন ঢামেকে নিয়ে আসা হয়। সেখানে সরকারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ