রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসচাপায় পা হারানো কমিউনিটি পুলিশ সদস্য আলাউদ্দিন সুমন বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত শনিবার সকালে ওয়ারীর জয় কালীমন্দির এলাকায় হানিফ ফ্লাইওভারে দায়িত্বপালন করার সময় তারাবো পরিবহনের একটি যাত্রীবাহী বাস আলাউদ্দিনকে ধাক্কা দিলে তার বাম পা হাঁটুর নিচ থেকে থেঁতলে যায়।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে গত সোমবার তার অবস্থার অবনতি হলে পুনরায় ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান।
আলাউদ্দিন সুমনের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার নিতাইপুর গ্রামে। এ ঘটনায় নিহতের ভাই সালাউদ্দিন বাদী হয়ে ওয়ারী থানায় একটি মামলা করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: