স্বাস্থ্য

৭১তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শুরু

৭১তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শুরু
৭১তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শুরু

জাতিসংঘ ভবনে সোমবার সকালে শুরু হয়েছে ৭১তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন। বিশ্বের গোটা মানবজাতির স্বাস্থ্য সুরক্ষার সব বাধা দূর করার প্রত্যয় নিয়ে ১৯৪ দেশের স্বাস্থ্যখাতের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আ্যঁলা বেরসে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন করেন। এতে আরো কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যখাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী পর্বে এবারের বিশ্ব স্বাস্থ্য সম্মেলন পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়। এরপর সম্মেলনের মূল বক্তব্য দেন আয়োজক বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রস আধানম গেব্রিয়েসেস। পরে আবার ধারাবাহিক ভাবে দেশগুলোর পক্ষে পরিস্থিতি তুলে ধরা হয়।

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সম্মেলনে যোগদান করেন। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের পক্ষে দেশের স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে তিনি বক্তব্য রাখবেন।

প্রথমদিনের অধিবেশনে বক্তারা দেশে দেশে স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমকে বাস্তবায়নের ওপর গুরুত্বোরোপ করেন।সেই সঙ্গে অসংক্রামকরোগ প্রতিরোধে আরও জোরালো উদ্যোগের আহবান জানানো হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ