বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে এনে চিকিৎসকার কথা থাকলেও আজ-রোববার তাকে নিয়ে আসা হয়নি।
কবে নাগাদ তাকে নিয়ে আসা হবে সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি।
এদিকে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়া বিএসএমএমইউতে চিকিৎসা নেবেন না তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দেয়ার দাবি জানিয়েছেন দলটির নেতারা।[
নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শনিবার বিকেলে দেখা করেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। দেড় ঘণ্টারও বেশি সময় পর কারাগার থেকে বের হয়ে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, গত ৫ জুন খালেদা জিয়া হঠাৎ করে পড়ে গিয়েছিলেন। খালেদা জিয়ার একটি মাইল্ড স্টোক হয়েছে বলে চিকিৎসকরা ধারণা করছেন।
এ বিষয়ে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে জানতে চাওয়া হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য কারা কর্তৃপক্ষকে অনুমতি দেয়ার কথা জানান।
কিন্তু এই নির্দেশনার পরেও খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বিএসএমএমইউতে নেয়া হয়নি।
কবে নাগাদ নেয়া হবে সে বিষয়ে সম্পর্কে কোনো তথ্যও জানা যায়নি।
এদিকে, খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার বিশেষ আইনে করা এক মামলার জামিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, বিএনপি চেয়ারপারসন অজ্ঞান হয়ে গেছেন বিষয়টি সঠিক নয়।
তিনি বলেন, সুগার লেভেল কমে যাওয়ায় উনি দাঁড়ানো অবস্থায় একটু ঘুরে গিয়েছিলেন, পরে চকলেট খাইয়ে তাকে ঠিক করা হয়।
আর বিএনপির আইনজীবীরা বলছেন, অ্যাটর্নি জেনারেলের সম্মতি ছাড়া খালেদা জিয়ার জামিন মিলবে না।
এর আগে নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএসএমএমইউর চিকিৎসা ব্যবস্থার ওপর খালেদা জিয়ার আস্থা নেই তাই তিনি সেখানে চিকিৎসা করাবেন না।